নিখোঁজের পরদিন ডোবায় মিললো বৃদ্ধের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ সদরে সড়ক দুর্ঘটনায় আহত হবার পর নিখোঁজ হন লোকমান (৬১)। পরদিন বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রোববার (২৭ জুন) সকালে সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়নের বাবুডাইং চটিগ্রামের সরকারের বাথান বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত ২৬ জুন দুপুরে বটতলাহাট গ্রামের মো. মনিরুলের মোটরসাইকেলে আহত হবার পর থেকে বাড়িতে না ফেরায় নিখোঁজ ছিল। পরে আজ রোববার একটি ডোবায় লাশ ভেসে ওঠে।

আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় ট্রাক সহকারী নিহত

সদর থানার এসআই মো. ওবাইদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ