মাগুরা ভায়নামোড়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক সহকারী নিহত হয়েছেন।
রোববার (২৭ জুন) সকাল ৮টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাক থেকে পোল্টি খাবার নামানোর সময় পেছন দিক থেকে আসা অপর একটি বালিবাহী ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সহকারী ইয়াসিন ঘটনাস্থলে নিহত হন।
নিহত হেলপার ইয়াসিনের (১৯) বাড়ি ঝিনাইদহ জেলার ভাটপাড়া গ্রামে।
আরও পড়ুন: রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু
মাগুরা সদর থানার এসআই ইমরান জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে।
একাত্তর/আরএ
