আগৈলঝাড়ায় খালে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় খালের পানিতে ডুবে উনিশ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের জাকারিয়া হাওলাদারের ছেলে।  

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে শিশু আব্দুল্লাহ খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে তার স্বজনরা। পরে বাড়ির পাশের খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দোহারে বিদেশী পিস্তলসহ তরুণ আটক

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো