কুড়িয়ে পাওয়া ব্যাগে পা লাগতেই বিস্ফোরণ, বাকেরগঞ্জে দগ্ধ তিন

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা হলেন— ওই গ্রামের শাহ আলম হালদারের স্ত্রী হনুফা বেগম, তার মেয়ে ইতি বেগম এবং নাতি ফাহিম। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে আহত ইতি বেগম জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখতে পান বালু রাখার স্থানে একটি চিপসের প্যাকেটের সঙ্গে একটি নতুন বাজারের ব্যাগ রশি দিয়ে বাঁধা রয়েছে। বৃষ্টির কারণে পথ পিচ্ছিল থাকায় হঠাৎ তার পা ফসকে ব্যাগটির ওপর পড়ে। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তিনি, তার মা ও ছেলে দগ্ধ হন। শরীরে আগুন ধরে গেলে জীবন বাঁচাতে তারা পাশে থাকা তুলাতুলী নদীতে ঝাঁপ দেন। পরে বিকট শব্দ শুনে স্বজনেরা এসে তাদের নদী থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন। তদন্ত শেষে এই বিস্ফোরণের পেছনে থাকা প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর