কুমিল্লার লাকসামে দাদনের (ঋণ) টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে আউয়াল হোসেন সিয়াম (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিয়াম তার সহযোগী জাহাঙ্গীরকে সাথে নিয়ে কালোরা খাল পাড়ের ভবঘুরে বাসিন্দা হকার সবুজের কাছে যান এবং দাদনের পাওনা টাকা চান। এসময় সবুজ জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করলে জাহাঙ্গীর দৌড়ে পালান। পরে সিয়ামকে উপর্যপরি ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যান। সিয়াম ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: বিশ্বের অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে: ডব্লিউএইচও
পরে রাত ২টায় পুলিশ ঘটনাস্থল থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
একাত্তর/আরবিএস