কুমিল্লায় ফাতিমা স্কুলের প্রাক্তনদের মিলনমেলা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব ফাতিমা (ওএলএফ) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা’।

গত ৩১ অক্টোবর কুমিল্লার বিমানবন্দর সড়কের ডুলিপাড়ার ফানটাউনে এই আনন্দঘন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কাঠামো ঘোষণা। এ সময় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের সম্মুখে ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় তাঁর নেতৃত্ব বিশেষ গুরুত্ব বহন করছে। এই নবঘোষিত কমিটির মাধ্যমে সংগঠনের নেতৃত্বকে সুসংগঠিত করা, প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার একটি স্থায়ী ও গতিশীল প্ল্যাটফর্ম গড়ে তোলার

অনুষ্ঠানে আওয়ার লেডি অব ফাতিমা স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ ও আবেগঘন করে তোলে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁদের সম্মাননা প্রদান করা হয়।

‘নস্টালজিয়া অ্যান্ড হারমনি’ শীর্ষক মূল থিমে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল নিবন্ধন ও স্বাগত উপহার বিতরণ, উদ্বোধনী পর্ব, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, স্বাগত বক্তব্য এবং অ্যাসোসিয়েশনের পটভূমি ও লক্ষ্য তুলে ধরা। পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ভিন্ন ভিন্ন প্রজন্মের মধ্যে মতবিনিময় ও নেটওয়ার্কিং, তাম্বোলা/হাউজি খেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গান পরিবেশনা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও মুখরিত করে তোলে।

এই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ওএলএফ-এর প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এর মাধ্যমে বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য সংরক্ষণ এবং মানবিক কার্যক্রমে সম্মিলিত অবদান রাখার সুযোগ তৈরি হলো। ঐক্যের শক্তিকে ধারণ করে একটি সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে আওয়ার লেডি অব ফাতিমা অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কুমিল্লা আগামী দিনে এগিয়ে যাওয়ার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেছে।

একাত্তর/এআরএস
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও গাজায় দখলদার বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড ঢাকা দিতে এবং গণমাধ্যমকে বিভ্রান্ত করতে নিয়মিত ‘সত্য বিকৃত’ ও মিডিয়া ম্যানিপুলেশন করা হতো বলে বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি যেন থামছেই না। গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন ডেঙ্গুরোগী।...
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দিন দিন আরও আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে স্পর্শকাতর হরমুজ প্রণালী ও কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারি ব্যর্থ করে দুটি সর্বাধুনিক আমেরিকান ‘এমকিউএম-১৭০’ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করেছে ইরানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর