কুমিল্লায় মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় একটি চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে জেলার বরুড়া উপজেলার তলাগ্রাম তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- রাসেল (২৭), মোসা. সেলিনা আক্তার শিল্পী, মো. লিটন মিয়া (২৩), মো. সুমন (৩০), মো. মারুফ আশিক (৩১) ও সুমাইয়া শিউলী ।
বরুড়া থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন জানান, গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাঙারি ব্যবসায়ী খুন
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা করা হয়েছে।
একাত্তর/এসি