চট্টগ্রামে মাইকে হাসিনার গান, যা বললো পুলিশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’। গানটি বাজার প্রায় ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে ৭ নভেম্বর উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও রাজনৈতিক ভাষণ প্রচারের আয়োজন করা হয়। আগ্রাবাদ এলাকায় মাইকে একের পর এক দলীয় গান বাজানোর সময় হঠাৎ করেই শেখ হাসিনাকে নিয়ে তৈরি ওই গানটি বাজতে শুরু করে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি করে গানটি বন্ধ করে দেন আয়োজকেরা।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। তিনি বলেন, আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে স্বয়ংক্রিয়ভাবে (অটোপ্লে) একের পর এক গান চলার সময় এটি চলে আসে। ঘটনাটি পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত ছিলো।

এনিয়ে অস্বস্তিতে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা। চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা জানান, ভিডিওটি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে। কীভাবে ও কার অবহেলায় এটি ঘটেছে এবং নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে খোঁজখবর নেয়া হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা-আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও বোরহানের নতুন ও অন্যতম ঘনিষ্ঠ সহযোগী সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা...
বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ারের দায়িত্ব পালনের অভিযোগে খুলনা রেঞ্জের আওতাধীন ২৮ পুলিশ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে...
২০২৬-২৭ অর্থবছরের আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য এবং লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। অর্থবছরের জন্য আমন সংগ্রহ মৌসুমে আমন ধান ৩৫ টাকা কেজি দরে তিন লাখ মেট্রিক টন, সেদ্ধ চাল ৪৯ টাকা দরে...
জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে আঘাত হানা ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাজধানী টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় ইন্টারসেপ্ট করে সফলভাবে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ক্ষেপণাস্ত্রগুলোর...
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর