কুমিল্লায় বিদেশি পিস্তলসহ কাউছার হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দেয়াসহ মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।
গ্রেপ্তারকৃত কাউছার হোসেন সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
মুনিরুল আলম জানান, শুক্রবার রাতে অবৈধ মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার সালমানপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সন্ত্রাসী কাউছার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিএনপি আবারও সহিংসতা শুরু করছে: কাদের
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দিতেন। অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল, চুক্তিভিত্তিক বিভিন্ন ধরণের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন।
একাত্তর/আরবিএস