চাঁদপুরে ২৮ বাল্কহেড ও তিনটি ড্রেজারসহ ৬২ শ্রমিক আটক

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ বাল্কহেড, তিনটি ড্রেজার জব্দ ও ৬২ শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ।

শনিবার রাতভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের পাঁচটি ইউনিট এ অভিযান পরিচালনা করে।

চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার চলাচল নিষিদ্ধ রয়েছে। মালিক ও শ্রমিকেরা রাতে অবৈধভাবে অবাধে বাল্কহেড চলাচল করছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

পুলিশ সুপার আরও জানান, রাতে অবৈধভাবে এসব বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলারে ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।


একাত্তর/জো