হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। মাছধরার ট্রলারসহ বিভিন্ন নৌযান নদী তীরবর্তী নিরাপদ স্থানে অবস্থান করছে।

বৈরী আবহাওয়ার কারণে শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়াতে মেঘনা নদী উত্তাল হওয়ায় এ পরিস্থিতি বিরাজ করছে। নৌ চলাচল বন্ধ থাকায় হাতিয়ায় যেতে পারছেন না এবং হাতিয়া থেকে আসতে পারছেন না সাধারণ মানুষ।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় এলাকার জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করার কারণে এবং বৃষ্টিপাত ও নদী উত্তাল থাকায় চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা-তমরুদ্দিন ঘাটে স্পিডবোট ও ট্রলারসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফলে হাতিয়ার নলচিরা ঘাট থেকে কোনো নৌযান ছেড়ে যায়নি।  

আরও পড়ুন: ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

ইউএনও আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে জোয়ারে সময় পানির প্রবাহ কিছুটা বৃদ্ধি পাওয়াতে বেড়িবাঁধের বাইরে বসবাসরতদের বাড়িঘরে পানি ঢুকেছে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।


একাত্তর/জো

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর