রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে পড়ে তলিয়ে নিখোঁজ হয়েছে সাত বছরের এক শিশু।
মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে স্রোতে ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিখোঁজ শিশু জুয়েলের (৭) বাবার নাম মহসিন। তিনি ওই এলাকার বাসিন্দা।
শিশুটির পিতা মহসিন জানান, বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায় জুয়েল। পরে চারদিকে খুঁজে তাকে আর পাওয়া যায়নি। বন্যার পানিতে পরে স্রোতে শিশুটি ভেসে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশুটির পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। শিশুটির সন্ধান চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
এদিকে, এ দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও এখনও কোথাও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
একাত্তর/জো