নওগাঁয় লাইটবিহীন ট্রাক্টরের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস (৪৫) বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি সান্তাহার পৌরসভায় কর বিভাগে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকত জানান, সন্ধ্যার দিকে নওগাঁ থেকে মোটরসাইকেলে সান্তাহারের দিকে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস। এসময় মল্লিকা ইন হোটেল এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুসের মৃত্যু হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় ভারতীয় হাইকমিশনার
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি জব্দ বা এর চালককে আটক করা যায়নি।
একাত্তর/আরএ/কেএসএইচ