মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তবর্তী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাত ৮টার পর থেকে উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের জুগিটিলায় বাইশালী এলাকায় একটি টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী এলাকার একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
তিনি আরও জানান, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ওই বাড়িতে চারজন পুরুষ ও চারজন নারী রয়েছেন। তাদের সাথে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/আরবিএস