রাজধানী ঢাকার বিমানবন্দর, গাজীপুরের টঙ্গী ও নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় তিন জনের মৃত্যু হয়েছে। তিনজনই পুরুষ, তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দরর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলী আকবর জানিয়েছেন, সোমবার রাতে ক্যান্টনমেন্ট ও তেজগাঁওয়ের মাঝামাঝি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়া সময় পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
টঙ্গীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক কামাল হোসেন বলেন, টঙ্গীর বউবাজারে সোমবার সন্ধ্যায় মহানগর এক্সপ্রেসের চাপায় মারা যান এক ব্যক্তি।
আর নারায়ণগঞ্জের ফতুল্লার বটতলা এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক কিশোর। পরে তার মরদেহ উদ্ধার করে ঢামেকে পাঠানো হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুর মোহাম্মদ খান।
একাত্তর/আরবি