তুরাগে সাত মাসের শিশুকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেপ্তার

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের কামার পাড়া সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকাল আড়াইটার দিকে শিশুটির মৃত্যু হয়।

ছবি: নিহত শিশু রাফা মনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক এসআই মো. মেহেদী হাসান ফয়সাল বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে বাবা তার একমাত্র সন্তান রাফা মনিকে হত্যা করেছে।

নিহত শিশুর মা লিমা বেগম বলেন, বুধবার বিকেলে পারিবারিক বিষয়াদি নিয়ে কবির আমাকে মারধর করেন। পরে আমি সন্তানকে নিয়ে আমার বাবা বাড়ি যাই। সন্ধ্যায় সে (বাবা) আমাদের বাসায় আসে। পরে তার সাথে বাসায় যাচ্ছিলাম। পথিমধ্যে এসব নিয়ে রাস্তায় কথা-কাটাকাটি হয়। সে সন্তানকে কোল থেকে নিয়ে আছাড় মেরে ফেলে দেয়।

শিশুটি নানি বলেন, কবির পেশায় রিকশা চালক। নেশা করতো। ঠিকমতো কাজ করতো না। বিভিন্ন অজুহাতে আমার মেয়েকে মারধর করতো। সংসারে অভাব অনটন লেগে থাকতো।

আরবিএস
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারানো পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন হত্যা মামলায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন...
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর