জামালপুরের ইসলামপুরে ট্রাক ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের পাটনীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক নবিজল পলবান্ধা ভাটিপাড়া গ্রামের মৃত আনছার আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কের পাটানীপাড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখির সংঘর্ষে অটোচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অটোচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দীঘিনালায় আগুনে ভস্মীভূত ১৫ দোকান
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, এ ঘটনায় চালকসহ ট্রাকটি আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একাত্তর/জো