রাজবাড়ীতে বোমা বিস্ফোরণে বাক প্রতিবন্ধী এক তরুণ আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত একটার দিকে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি ঈদগাহ মাঠ সংলগ্ন একটি বাঁশ ঝাড়ে এ ঘটনা ঘটে।
ওই তরুণে নাম মো. সুমন শেখ (১৭)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর বেলগাছি গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ধারনা করা যাচ্ছে সুমন পড়ে থাকা জিনিস সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে। বোমার আঘাতে তার বাম হাত ও শরীরে জখম হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ককটেলের মতো কোনো বোমার আঘাতে ওই তরুণ আহত হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত করছে।
একাত্তর/এসি