গাইবান্ধায় শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, শনিবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আর অভিযুক্ত শিশু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, শনিবার সকালে খেলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে এক শিশু ধারালো ছুরি দিয়ে অপর শিশুর চোখের পাশে আঘাত করে। 

এতে গুরুতর আহত ওই শিশুকে বগুড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। 

আরও পড়ুন: নাশকতার অভিযোগে বিএনপির ৮শ’ নেতা-কর্মীর নামে মামলা, আটক ৯

এই কর্মকর্তা আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/এসজে