নাশকতার অভিযোগে বিএনপির ৮শ’ নেতা-কর্মীর নামে মামলা, আটক ৯

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় নাশকতার অভিযোগে বিএনপির ৮শ’ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার দুপুরে সোনারগাঁ থানায় উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বাদি হয়ে সরকারি কাজে বাধা ও বিস্ফোরক আইনে এ মামলাটি করেন।

মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর তুলে দিতে এনবিআরকে চিঠি

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মহসীন জানান, কাচঁপুরে সংঘর্ষের ঘটনায় মামলা হওয়ার পর থেকে ৯ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর