রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিবির এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার সময় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলেক্ট্রিশিয়ানমোহাম্মদ নূরে আলম সিকদার (৫০ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর ম্যানেজার বাড়ী রোড এলাকার আনোয়ার হোসেন সিকদারের ছেলে।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানাগেছে, সকালে সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘোটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।