যৌতুক না পেয়ে স্ত্রীর চুল কেটে নির্যাতনের অভিযোগ

যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নেত্রকোণার দুর্গাপুরের ওই স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীর চুল কেটে ও শরীরে সিগারেটের ছ্যাকা দেয়ার অভিযোগ করেছেন নির্যাতনের শিকার গৃহবধূ।

বুধবার (৭ জুলাই) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী খলিলুর রহমান একই গ্রামের নূর ইসলামের ছেলে।

শারীরিকভাবে লাঞ্ছনার স্বীকার এই গৃহবধূর ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের মেয়ে। এ ঘটনার বিচার চেয়ে গত মঙ্গলবার তিনি (২৬) বাদী হয়ে স্বামী খলিলুর রহমানসহ তিনজনকে আসামী করে নেত্রকোণা আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্ক নিয়ে খলিলুর রহমানের সঙ্গে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই নারী। বিয়ের ৪/৫ বছর পর থেকেই খলিলুর রহমান ব্যবসা শুরু করার নামে স্ত্রীর পরিবারের কাছ থেকে পর্যায়ক্রমে একলাখ টাকা দাবি উত্তোলন করেন। টাকা পেয়েও ব্যবসা শুরু না করে বিভিন্ন জায়গায় অহেতুক খরচ করে শেষ করেন টাকা। টাকা শেষ হলে পুনরায় টাকা আনার জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করেন। চলে নির্যাতন।

অভিযুক্ত নারীর বাবা খোরশেদ আলী বলেন, টাকার জন্য আমার মেয়েটাকে মেরে ফেলার অবস্থায় নিয়ে গেছে অভিযুক্ত। 

ভুক্তভোগীর জানান, এতদিন সন্তানদের দিকে চেয়ে কিছুই বলেননি তিনি। এখন অত্যাচার সইতে না পেরে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।

গাঁওকান্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মোতালেব জানান, ইতিপূর্বে বেশ কয়েকবার খলিলুরের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে অভিযোগ এসেছে।

আরও পড়ুন: ‘মহারাজা স্কুল ট্রাজেডি’ স্মৃতিস্তম্ভ ভাঙলো দুর্বৃত্তরা

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, এখনও পর্যন্ত কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ