ফেনীতে উপসর্গ নিয়ে ৬ মৃত্যু, শুরু হল টিকাদান

ফেনীতে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা পজেটিভ হয়েছেন ৪৪ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৩০ শয্যার বিপরীত ১৪২ জন রোগী ভর্তি আছেন। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল।

এদিকে ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

জেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার ১ম ও ২য় ডোজ মিলে সিনোভ্যাক্সের টিকা এসেছে ২৯ হাজার ডোজ। প্রথম ধাপে শুধু জেনারেল হাসপাতালে টিকা দান শুরু হয়েছে। তবে অতিশীঘ্রই অন্যান্য উপজেলাগুলোতেও এ টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন রফিক-উস-সালেহীন।


একাত্তর/এআর