বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এবং শেরেবাংলা মেডিক্যালের পরিচালকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার পিসিআর ল্যাবে ২০০টি স্যাম্পল টেস্ট করে করোনা শনাক্ত হয়েছে ১১০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৫ ভাগ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় বোমা উদ্ধারের ঘটনায় মামলা
এ বিভাগে ঝালকাঠি ও বরিশাল জেলায় ২ জন করে মোট ৪ জন রোগী করেনায় আক্রান্ত হয়ে মারা গেছে। অপরদিকে শেরেবাংলা মেডিকেলের করেনা ইউনিটে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১১ জনের।
এদিকে শেরেবাংলা মেডিক্যালে নতুন ২৭ জন নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন, যেখানে বেড সংখ্যা ৩শ'। এজন্য অনেক রোগীকে মেঝেতে অবস্থান করতে হচ্ছে। জেনারেল হাসপাতালে ২২ বেডে করেনায় আক্রান্ত হয়ে ১ জন রোগী চিকিৎসা নিচ্ছে।
একাত্তর/এসজে