নবজাতককে সেতুর উপর থেকে ফেলে দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার বেতনা নদীর পাড় থেকে এক নবজাতকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন। উদ্ধারের পর কন্যা শিশুটিতে নেওয়া হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। তবে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসেত আল হারুন চৌধুরী জানান, ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা ফেরার সময় শিশুর কান্না শুনে কুল্যা ব্রিজের তলায় বেতনা নদীর পাড়ে গিয়ে এক মেয়ে নবজাতক দেখতে পান।

তখন মুল্লরিরা বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে, স্থানীয় লোকজনের সহায়তায় নবজাতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। এলাকার লোকজন জানান, শিশুটি রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে পড়েছিল। 

আরও পড়ুন: কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনা শিশুসহ নিহত ৪, আহত ২

সাতক্ষীরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসীম কুমার সরকার জানান, নবজাতকটির অবস্থা খুবই সংকটাপন্ন। উপর থেকে ফেলে দেয়ায় তার মাথা ফেটে গেছে। নাকে কাদা মাটি ঢুকে গেছে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে। তারা নবজাতকের নিবিড় চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

আশাশুনি থানার ভানপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, স্থানীয় চেয়ারম্যান তাকে বিষয়টি জানিয়েছেন। নাবজাতকে বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরবিএস