কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনা শিশুসহ নিহত ৪, আহত ২

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৫:৫৬ পিএম

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলায় ট্রাকের চাপায় অটোরিক্সার পাঁচ যাত্রীর তিনজন নিহত ও দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পৃথক আরেকটি দুর্ঘটনায় নিরব (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমিল্লা থেকে মুরাদনগরগামী একটি যাত্রীবাহী অটোরিক্সাকে পেছন দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাক ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। কুমেক হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

আরও পড়ুন: করোনায় ২০৩ মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ১২,১৯৮

নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মৃত বাচ্চুমিয়ার ছেলে আবুল কালাম(৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার(৩০) ও ছালিয়াকান্দি গ্রামের পিতা অজ্ঞাত, বাবুল মিয়া(৪০)।

নিহত আবুল কালামের ভাই আনোয়ার জানান, তার ভাই কুমিল্লায় বাসায় বাসায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন, পরিবার নিয়ে কুমিল্লাতেই বসবাস করতেন।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর দেড়টায় অপর একটি সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থোল্লার মোড়ে সড়ক পারাপারকালে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় নিরব (৮) নামের এক শিশু গুরুতর আহত হয়। তাকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নিরব থোল্লা গ্রামের অটোচালক সোহেলের ছেলে। 

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উজ্জল ঘোষ জানান, হঠাৎ সড়কে চাপ পড়েছে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবনধ এলাকায় ব্রীজের মেরামত কাজ চলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সমস্ত পরিবহন পারপার হচ্ছে। দুর্ঘটনায় কবলিত দুটি টাক ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর