গৌরীপুরে নবনির্বাচিত এমপি পপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি নির্বাচিত হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা তাঁকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন। 

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের কাছ থেকে পাওয়া এ সংবর্ধনায় আমি আবেগে আপ্লুত। সকলের পরামর্শে গৌরীপুরকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলতে চাই। 

এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মুক্তিযোদ্ধার সন্তান মো. বিল্লাল হোসেন, মো. মজিবুর রহমান, মো. রুবেল মিয়া প্রমুখ।