চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন পাঁচজন। এছাড়া নমুনা পরীক্ষায় ৩৯৪ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন ১১১ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৪ জনে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৭৩ জন নমুনা দিয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১৮৬ জন এবং গতকাল নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯০ জন।
এদিকে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নমুনা দিতে হাসপাতালগুলোতে ভিড় করছেন লোকজন।
জেলার সিভিল সার্জন বলছেন, হঠাৎ করেই জনসাধারণ নিজ উদ্যোগে নমুনা দিতে আসায় হাসপাতালে কম লোকবলের কারণে বিপাকে পড়েছেন তারা।
একাত্তর/ এনএ