গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক এবং ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা রামকৃঞ্চ সাহা (৪২) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার এলাকার বাসিন্দা পাঠাও রাইডার দিদার হোসেন (৩৮)।
বিআরটি প্রকল্পের সিকিউরিটি গার্ড নাজিম উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে ঢাকাগামী একটি বাস টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক রামচন্দ্র সাহাসহ দু'জন মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ওই দুইজনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।