মামা ও চাচার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শেরপুরের প্রত্যন্ত পল্লীতে ১২ বছর বয়সী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দূরসম্পর্কের মামা ও চাচার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের পাঞ্জর-ভাঙা উলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।

ধর্ষণের শিকার শিশু স্থানীয় কৃষক পরিবারের মেয়ে। অভিযুক্তরা একই গ্রামের মো. তমছের আলীর ছেলে কলেজছাত্র মো. ফোরকান আলী ও মো. হারেজ আলীর ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহীন মিয়া।

স্থানীয়রা জানায়, ফোরকান ও শাহিন বেশ কিছুদিন থেকেই ওই শিশুকে উত্যক্ত করতো। বৃহস্পতিবার রাতে তারা শিশুটিকে ধানখেতে নিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর শুক্রবার (১৬ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ।

আরও পড়ুন: ছয় মাসের তুলনায় জুলাইয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ব‌লেন, ভিকটিমকে উদ্ধার করে পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।


একাত্তর/আরএ