সিরাজগঞ্জের সলঙ্গায় গরু-বোঝাই ট্রাকচাপায় নায়েব আলী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) সকাল নয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সাতটিকরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী জেলার সলঙ্গা থানার রুয়াপাড়া গ্রামের মৃত বছির উদ্দিন সরকারের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শনিবার সকাল নয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ফিডার রোডের সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি এলাকায় গরু-বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাজমিস্ত্রি নায়েব আলী মারা যায়।
আরও পড়ুন: কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/আরএ