কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:৫৪ এএম

কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিক পল্লী এলাকায় র‌্যাবের সাথে গুলিবিনিময়কালে আশু আলী গ্রুপের প্রধান আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি দেশিয় অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) ভোররাতে শহরের সাহিত্যিক পল্লীর বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশু আলী দক্ষিণ সাহিত্যিক পল্লী এলাকার শরাফাত আলীর ছেলে। সে কক্সবাজারের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী ছিলেন।

আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে আটকে ৭ শতাধিক যানবাহন

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, দীর্ঘদিন ধরে এ শীর্ষ সন্ত্রাসী এলাকা দাপিয়ে বেড়াচ্ছিল। সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় ডাবল মার্ডারেরও প্রধান আসামী আশু আলী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বড়বিল এলাকায় র‍্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্ম-রক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় আশু আলী।

একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর