ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী আব্দুল হাই ও হাসপাতালে আনা হলে জুনায়েদ নামের আরেক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত অপর তিনজনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে একটি যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।