বেইলি রোডে আগুনে নিহত আরও তিনজনকে শনাক্ত

আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:২৬ পিএম

বেইলি রোডের আগুনের ঘটনায় মারা যাওয়া আরও তিনজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা তিনজনই একই পরিবারের সদস্য। নিহত মেহেরুন নেসার বাবা মুক্তার আলম হেলালি শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ শনাক্ত করেন।

যাদের শনাক্ত করা হয়েছে, তারা হলেন শাহ জালাল উদ্দিন (৩৪)। তার বাবার নাম মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া গ্রামে তাদের বাড়ি। নিহত শাহ জালাল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কেরানীগঞ্জের পানগাঁও অফিসে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তার সঙ্গে মারা যান স্ত্রী মেহেরুন নেসা জাহান হেলালি (২৪) ও শিশু সন্তান ফাইরুজ কাশেম জামিরা (৩)।

মুক্তার আলম হেলালি সাংবাদিকদের জানান, তার মেয়ে ও মেয়ের জামাই শাহ জালালের তিনদিনের ছুটিতে খাগড়াছড়ি যাওয়ার কথা ছিল। তিনি কয়েকদিন আগে মেয়ের বাসায় আসেন। তার আরেক মেয়ে দিনাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসেন। ঘটনার সময় ওই মেয়ে রাজধানীর মনিপুরে বান্ধবীর বাসায় ছিলেন।

ঘটনার পর থেকে মোবাইলে না পেয়ে খুঁজতে খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহ দেখে তাদের শনাক্ত করেন।

এর আগে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, নিহতদের মধ্যে ৪০ জন শনাক্ত হয়েছে। ৩৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত সাংবাদিক দ্য রিপোর্ট ডটকম-এর রিপোর্টার অভিশ্রুতি শাস্ত্রীর (২৫) পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় তা এখনও হস্তান্তর হয়নি।

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। নতুন করে তিনজনের মরদেহ শনাক্তের পর এনিয়ে ৪৩ জনের মরদেহ শনাক্ত হলো। এখনও পরিচয় মেলেনি তিনজনের।

 

একাত্তর/জো
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০১ মার্চ ২০২৪, ২৩:২০
বেইলি রোডে আগুনে নিহত আরও তিনজনকে শনাক্ত
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 
রাজধানীর শান্তিনগরের সিরাজ টাওয়ার নামে একটি ১০ তলা একটি ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে। ঘটনাস্থলে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।
ভয়াবহ আগুনের পর জৌলুস হারিয়েছে রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। দোকানের সংখ্যা যেমন কমেছে তেমনি ক্রেতার সংখ্যাও হাতে গোনা। ব্যবসায়ীরা বলছেন, শুধু আগুনের ঘটনাই নয়। এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর