কাপড়ের গোডাউনে আগুন, দুই ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

গাজীপুরের মনিপুরে কাপড়ের গোডাউনে আগুনের ঘটনা ঘটছে। শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আগুনের সূত্রপাত হয়। 

আগুনে পুড়ে গেছে তিনটি ঝুট মালামালের গোডাউনের মালামাল। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টায় চেষ্টা এই আগুন নিয়ন্ত্রণ আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গাজীপুরের পিরুজালি ইউনিয়নের মনিপুর এলাকায় রাত সোয়া দুইটার দিকে একটি ঝুট গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আরো দুটি গোডাউনে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের ৪ টি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে । প্রায় দুই ঘণ্টার চেষ্টা এ আগুন নিয়ন্ত্রণ আসে। 

এ সময় আগুনে পুড়ে যায় তিনটি ঝুট গোডাউনের মালামাল । তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।