তিন ঘণ্টায় মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণ, ছাদ থেকে উদ্ধার ৬৯

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কারখানার ছাদ থেকে অন্তত ৬৯ জন কর্মী-কর্মচারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে সাততলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা কর্মীরা আতঙ্কে ছাদের দিকে ছোটেন। সেখানে ছাদের তালা ভেঙে তারা অবস্থান নেন। ঘটনা টের পেয়ে স্থানীয় ও কারখানার কর্মীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তাদের ৯টি ইউনিট। ছাদ থেকে কর্মীদের নামিয়ে আনতে ল্যাডার (ক্রেন) ব্যবহার করা হয়। একই সঙ্গে উদ্ধার অভিযান ও আগুন নির্বাপণের কাজ একযোগে চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ছাদ থেকে আটকে পড়া অন্তত ৬৯ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

একাত্তর/এসি
গাজীপুর সদরের ডেগির চালা এলাকার মেট্রিক্স গার্মেন্টসের একটি আটতলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করেছে। 
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটে কুঠার দিয়ে হামলার চেষ্টা চালানো ওমানি পাইলট হামাম আল-হামামির ভয়াবহ ও বিতর্কিত অতীত নিয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। সিএনএন’র এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর