জমজ সন্তান জন্মের পর করোনায় মারা গেলেন প্রসূতি

যমজ সন্তান জন্ম দেওয়ার কয়েকদিন পরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক প্রসূতি। শুক্রবার সকালে ঢাকার রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই প্রসূতির নাম শারমিন সুলতানা (শাম্মি)। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। শাম্মির বাড়ি পাবনা পৌর এলাকার কলাবাগান মহল্লায়।

বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম জানান, গত ১৩ জুলাই সকালে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় শাম্মির করোনার উপসর্গ ধরা পড়লে রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে ভর্তি করা হয়। ১৫ জুলাই তিনি জমজ কন্যা সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে শিশু দুটিকে এনআইসিইউতে রাখা হয়। 

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিলেন অটোচাল

সন্তান জন্মের পর শাম্মির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্তান দুটি এখন ভালো আছে।

একাত্তর/এসি