থানার ভেতর পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম

জয়পুরহাটের কালাই থানায় প্রবেশ করে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার চাঞ্চল্যকর ঘটনায় আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার  রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার (২১ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন কালাই থানার পুলিশ সদস্যরা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই আসামি আসলাম হোসেন হাতে কাঠের বাটাম নিয়ে সরাসরি থানার ভেতরে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং এলোপাতাড়ি আঘাত করে তিনজনকে আহত করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁকে আটকের চেষ্টা চালালেও তিনি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় থানায় তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসলামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/এআরএস
প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে ১ হাজার ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার টাকাসহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের সময় অভিযুক্ত...
আলিস আল ইসলামের বলে কাট করে ২ রান নিয়ে ম্যাচ শেষ করলেন হাসমতউল্লাহ শহীদি। অথচ ৮৭ বল হাতে রেখে ৭ উইকেটের এই বড় জয়ের পরও আফগান ব্যাটার হাসমতউল্লাহ শহীদি কিংবা রহমত শাহর মুখে কোনো বাড়তি উছ্বাস দেখা...
হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর