মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ক্লিনিককে জরিমানা

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে দু,টি ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম একাত্তরকে জানান, মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্যাথলজিক্যাল পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার দায়ে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫৩ ধারায় ১০ হাজার টাকা এবং সেবা মেডিকেল এন্ড ডায়াগষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান, উপজেলা প্রশাসন ও বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


একাত্তর/এসএ