দিনদুপুরে হাসপাতাল থেকে শিশু চুরি, মায়ের আর্তনাদ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৯:৪৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।

খবর পেয়ে পুলিশ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে চুরি হওয়া শিশু উদ্ধারে বিভিন্নস্থানে তল্লাশি কার্যক্রম শুরু করলেও এখনো চুরি হওয়া শিশুটি উদ্ধার হয়নি।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস তার দুই মাসের শিশু আবদুর রহমানকে নিয়ে শনিবার (৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। আউটডোরে টিকিট সংগ্রহ করার সময় উপস্থিত অপরিচিত এক নারী তাকে সহায়তার জন্য তার কোল থেকে শিশুকে নিজের কাছে নিতে চায়। ওই অজ্ঞাত নারীর সাথে তখন একটি ৫ থেকে ৬ বছরের মেয়ে শিশুও ছিলো।

শিশু চোরের প্রস্তাবে সাড়া দিয়ে ছেলে সন্তানটিকে অজ্ঞাত নারী কোলে দিয়ে শিশুর মা জান্নাতুল ফেরদৌস টিকিটের জন্য লাইনে দাঁড়ান। পরে তিনি দোতালায় শিশু চিকিৎসক আছেন কিনা তা দেখার জন্য গেলে বোরকা পড়া নারীটি শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

দোতালা থেকে ফিরে এসে শিশুর মা তাদের দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে অন্যরা এগিয়ে আসেন।

শিশুর মা জান্নাতুল ফেরদৌস জানান, তিনি বুঝতে পারেননি এভাবে তার শিশুটিকে চুরি করে নিয়ে যাবে।

খবর পেয়ে ছুটে আসেন জান্নাতুলের স্বজন ও এলাকাবাসী। তারা শিশুকে উদ্ধারে প্রশাসনের সহায়তা চান।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, শিশুর মায়ের কান্না শুনে তারা নিচে নেমে ঘটনা জানতে পারেন। পরে পুলিশকে খবর দেয়া হয়।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বি এম আজম সুলতান জানান, পুলিশ হাসপাতাল থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

একাত্তর/আরএ
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
নোয়াখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ এক ‍যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর