ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করতে এসে লাইনে দাঁড়ানো অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) সকাল জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটনাটি ঘটে।
মৃত ব্যক্তির নাম ইকবাল মিয়া (৪৩)। তিনি সদর উপজেলার নাটাই ইউনিয়নের বিহাইর গ্রামের শহিদুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টায় শহিদুল হাসপাতালটিতে করোনা পরীক্ষা করতে আসে। সেসময় পরীক্ষার জন্য দীর্ঘ লাইন ছিল। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ করে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তার মৃত্যৃ হয়। এ ঘটনায় হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুর ইসলাম জানান, পুলিশ এসে হাসপাতাল এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া হাসাপাতালে পুলিশ মোতায়ন করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা ধারণা করছেন, ইকবাল মিয়া স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন।
একাত্তর/আরএইচ