সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিআরবিসি নামক স্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি দল।
মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে অভিযানটি পরিচালিত হয় বলে জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত দুই নারী হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার ডুমুড়িয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না(৩১) এবং বোয়ালিয়া থানার শেকেরচক গ্রামের হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন(৩০)।
আরও পড়ুন: পদ্মার ভাঙ্গনে হুমকিতে রাজবাড়ী শহররক্ষা বাধ
র্যাব-১২ এর মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ১৫২ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। এব্যাপারে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
.png)
একাত্তর/আরএইচ
