নড়াইলে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নড়াইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। 

সোমবার দুপুরে নড়াইল শহরতলীর তুলারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহের একটি বাস বেপরোয়া গতির কারণে যশোর ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এতে বাসটি পাশের খাদে গিয়ে উল্টে পড়ে দুমড়ে-মুচতে গিয়ে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত পাঁচজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয় তুলারামপুর হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মনির আহমেদ জানান, এ ঘটনায় কমবেশী পনেরজন আহত হয়েছেন, কারো মৃত্যু হয়নি।