নদী ভাঙন পরিদর্শনে গিয়ে তাড়া খেয়ে পালালেন মন্ত্রী

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

পশ্চিমবঙ্গের মালদহের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। গ্রামের ক্ষিপ্ত নারীরা তাকে লাঠি উঁচিয়ে তাড়া করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, প্রাণ বাঁচাতে অবশেষে নৌকায় উঠে পালাতে হয়েছে মন্ত্রীকে।

রোববার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী তাজমুল হোসেন। তার সঙ্গে তখন বিডিও তাপসকুমার পাল ও অন্য প্রশাসনিক কর্মকর্তারাও ছিলেন। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

সেখানে যাওয়ার পরই তাজমুলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। তারা বলেন, গত কয়েক দিনে ফুলহার নদীর পানি অনেক বেড়েছে। এতে গ্রামের কয়েকটি বাড়ি এবং দোকান ভেসে গেছে। কিন্তু সরকারের কেউ খবরও নেয়নি। এ অভিযোগে এক পর্যায়ে মন্ত্রী ও প্রশাসনের ওপর ক্ষুব্ধ গ্রামের নারীরা রীতিমতো হাতে লাঠি নিয়ে তাদের তাড়া করেন। 

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর নৌকায় করে অন্যত্র সরিয়ে নেওয়া হয় মন্ত্রী তাজমুলকে।

মন্ত্রী তাজমুল বলেন, ‘রশিদপুর গ্রামের অবস্থা খুবই খারাপ। সেচ বিভাগ কিছু কাজ করেছে। কিন্তু আরও কাজ বাকি আছে।’ 

গ্রামবাসীর ক্ষোভের মুখে পড়া বিডিও তাপস বলেন, ‘গ্রামবাসীর ক্ষোভের কথা শুনলাম। কী করা যায়, তা ওপর মহলের সঙ্গে কথা বলে করতে হবে।’

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর