আবাসিক হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে জিহাদ হাসান (২০) নামের এক পর্যটকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ট্যুরিষ্ট পুলিশ। 

সোমবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্কের তৃতীয় তলার সি-৫ কক্ষের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত জিহাদ ফরিদপুর জেলার চন্দ্রগড়া থানার সদরপুরের জাহিদ হাসানের ছেলে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের এএসপি আবদুল খালেক জানান, রোববার দুপুর দুইটায় জিহাদ হাসান ওই হোটেলে এসে কক্ষ ভাড়া নেন। রাতে খাবার নিয়ে নিজ কক্ষে প্রবেশ করেন। সোমবার দুপুরে তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ট্যুরিষ্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সন্ধ্যার পর নিহতের মরদেহ উদ্ধার করে ট্যুরিষ্ট পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।