খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত

খুলনা জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্প কিছু দিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ২০২২ সালের ৫ মার্চ খুলনা জেলা বিএনপির ৬৫ সদস্যের আহবায়ক কমিটিকে অনুমোদন দেওয়া হয়। 

ওই কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহবায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছিলো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।