দুই জেলায় নতুন ডিসি নিয়োগ

দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রাঙামাটি ও ঠাকুরগাঁও জেলায় এই জেলা প্রশাসকদের নিয়োগ দেয়া হয়েছে।

নতুন করে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন ইশরাত ফারজানা ও মোহাম্মদ হাবিব উল্লাহ। 

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা একটি প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায় । 

প্রজ্ঞাপনে বলা হয়, মিজ ইশরাত ফারজানাকে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং মোহাম্মদ হাবিব উল্লাহকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হলো।

এই দুই কর্মকর্তার পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইশরাত ফারজানা এর আগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, আর মোহাম্মদ হাবিব উল্লাহ ছিলেন অর্থ বিভাগের উপসচিব।