কুড়িগ্রামের সাবেক সেই ডিসি সুলতানা পারভীন কারাগারে

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের জামিন আবেদন না মঞ্জুর করে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করেছে। 

সকাল ১১টায় তিনি জেলা দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় শহরের উৎসুক জনতা জেলা প্রশাসককে এক নজর দেখার জন্য আদালতে ভীড় জমায়। 

জানা গেছে, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ৫ বছর আগে  কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন অবস্থায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে মাদক রাখার অপরাধে মামলা প্রদান করে। মিথ্যা  এ ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা দায়রা জজ আদালতে একটি মামলা করে। 

দীর্ঘ ৫ বছর থেকে এ মামলা চলছে। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও আসমী সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন স্থায়ী জামিন পাবার জন্য মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে আসেন। রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে বিঞ্জ আদালত কোন রায় প্রদান করেননি। 

উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়।

কারামুক্ত হয়ে এ ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগান জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। ৫ বছর ধরে এই মামলা চলছে। সম্প্রতি সাবেক জেলা প্রশাসক হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পাওয়ার জন্য মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একাত্তর/এসি
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর