নারায়ণগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ ওয়ার্ড বয়

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন। 

বুধবার (১১ আগস্ট) দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অ্যাপালো ক্লিনিকের পর্যবেক্ষণ কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এরমধ্যে ওয়ার্ড বয় মো. হৃদয়কে (২০) ওই ক্লিনিকে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু মো. রাজিব (২৭) নামের অপর এক ওয়ার্ড বয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

ক্লিনিকের ম্যানেজার আফজাল হোসেন জানান, ক্লিনিকে একজন রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডারের মিটার সেট করছিলেন দু'জন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দু'জনই দগ্ধ হয়। তাদের উদ্ধার করে একজনকে ক্লিনিকেই চিকিৎসা দেওয়া হয়। অপর জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা প্লাস্টিক এন্ড সার্জারি বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পটুয়াখালীর নৌপ‌থে উপচে পড়া ভিড়, নেই স্বাস্থ্যবিধির বালাই

বিস্ফোরণের সময় সেখানে অন্য কোনো রোগী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 


একাত্তর/আরবিএস