শেরপুরের নালিতাবাড়ীতে ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল পৌনে তিনটার দিকে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল বলেন, নিহতের সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/আরএ